

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি প্রবীণ আলেমেদ্বীন হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণ সভা শনিবার
(২৫ অক্টোবর) সকালে পোমরা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামআত কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার
,প্রেসিডিয়াম সদস্য রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ ,রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী,অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমান,
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৭, রাঙ্গুনিয়া সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সচিব এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান, স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী।
এসময় বক্তারা রাঙ্গুনিয়া এবং বৃহত্তর পরিসরে সুন্নিয়তের সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক ময়দানে হাফেজ রুহুল আমিন সাহেব যে অবদান ও ত্যাগ স্বীকার করেছেন তা খুবই বিরল। তিনি আমরন সুন্নিয়তের রাজনৈতিক বিজয়ের জন্য সকল বাধা- বিপত্তি হুমকি-ধমকিকে পদদলিত করেছেন। তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য বক্তারা বলেন-আজ আমরা সবাই ঐক্যবদ্ধ মোমবাতি প্রতীকে সুন্নিয়তের রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মরহুমের উপর জুলুমের জবাব দেবে রাঙ্গুনিয়াবাসী।
প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারু ও উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্মসম্পাদক মুহাম্মদ শাহ শাওন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব ইন্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম,উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক,সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, ড. অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন আল কাদেরি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন নূর, ড. আল্লামা হাবীবুর রহমান,অধ্যাপক ইলিয়াস আহমদ নঈমী,শাহাজাদা অধ্যাপক মাওলানা আবু নওশাদ নঈমী,কাজী আব্দুল হামিদ নঈমী,ওমান খোদ্দামুল মুসলেমীন সভাপতি মাওলানা সাইফুদ্দিন আল কাদেরি,উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, মুহাম্মদ দিদারুল আলম,মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন নিজামী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরি,
যুবনেতা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া,আজিম উদ্দিন আহমেদ,হুজুরের শাহাযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ খাইরুল আমিন মামুন,মাওলানা সৈয়দ মুহাম্মদ আমিন মুরাদ কাদেরী,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইন ,মুহাম্মদ ছানাউল্লাহ ,মুহাম্মদ মুজাহিদুল ইসলাম আরিফুর রহমান রাশেদ,এম এ শাকুর ,মুহাম্মদ জয়নাল আবেদীন ,রবিউল মোস্তফা রাফি,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ নাছের হেসাইন,ইউ.এ.ই ভাইস চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম নঈমী,মুহাম্মদ জিয়াউল আলম প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি,
সামাজিক, সাংস্কৃতিক,সেবামূলক সংগঠনের প্রতিনিধি সহ স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
