Skip to content
আলোকিত রাঙ্গুনিয়া

আলোকিত রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ার অনলাইন পোর্টাল

  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • রাঙ্গুনিয়ার উত্তর- দক্ষিণ
    • ইউনিয়ন
      • রাঙ্গুনিয়া পৌরসভা
      • ইসলামপুর
      • কোদালা
      • চন্দ্রঘোনা
      • দক্ষিণ রাজানগর
      • পদুয়া
      • পারুয়া
      • পোমরা
      • বেতাগী
      • মরিয়মনগর
      • রাজানগর
      • লালানগর
      • শিলক
      • সরফভাটা
      • স্বনির্ভর রাঙ্গুনিয়া
      • হোছনাবাদ
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • শিক্ষা
    • ক্যারিয়ার
    • চাকরির সংবাদ
  • আরো
    • তথ্য ও প্রযুক্তি
    • জনদুর্ভোগ
    • প্রবাস
    • শিল্প ও বাণিজ্য
    • বিনোদন
  • ভিডিও
  • অপরাধ ও অনিয়ম
  • আইন ও আদালত
  • রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি বিক্রয়ের অপরাধে ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টে আহত জুয়েলের মৃত্যু ইউনিয়ন
  • Uncategorized
  • রাঙ্গুনিয়ার পোমরা জামেউলুম মাদরাসায় ইন-হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত সারাদেশ
  • রাঙ্গুনিয়ার পোমরায় ওয়ার্ড যুবসেনার কমিটি গঠন Uncategorized
  • রাঙ্গুনিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান গনি স্বদেশে আগমনে গণসংবর্ধনা  সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় ফল ব্যবসায়ীর ৮ লক্ষাধিক টাকা ছিনতাই!গ্রেপ্তার ২ Uncategorized

রাঙ্গুনিয়া মানবাধিকার সংস্থার সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

Posted on December 11, 2024December 11, 2024 By মুহাম্মদ দেলোয়ার হোসাইন

বিশ্ব মানবাধিকার দিবসের সেমিনারে চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রজাতন্ত্রের সংবিধান মতে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন জনসেবা নিশ্চিতে  বদ্ধপরিকর। তাই মেধাসম্পন্ন যুগোপযোগী প্রযুক্তিনির্ভর জনপ্রশাসন গড়ে উঠা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে দলীয় ব্যক্তি, স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিয়োগ, রাজনৈতিক বিবেচনায় বদলি, পদোন্নতি, ওএসডি ইত্যাদির কারণে প্রশাসনে মেধাশূন্যতা সৃষ্টি হয়। এর উত্তরণে সৎ, যোগ্য, দক্ষ, মেধাবীদের নিয়োগ দান প্রয়োজন।
মানবাধিকার দিবস ২০২৪-এর প্রতিপাদ্য বিষয় ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’-এর আলোকে গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।


চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ইউসিটিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। উদ্বোধন করেন সংস্থার আজীবন সদস্য, কোষাধ্যক্ষ ও ইউসিটিসি ফাউন্ডার মুহাম্মদ ওসমান।

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও করণীয়’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার আজীবন সদস্য ও অধিকার গবেষক মুহাম্মদ শওকত আলী নূর।
প্রবন্ধের উপর আলোচনা করেন সংস্থার আজীবন সদস্য ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, প্রকৌশলী তোফাজ্জল আহমদ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ডা. এস এম কামরুল হক, অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, অ্যাডভোকেট নিজামুল ইসলাম সরফী, সিএসকে সিদ্দিকী, মো. নূরুল আজিম।
দ্বিতীয় অধিবেশনে গুণীসংবর্ধনা পর্ব উদ্বোধন করেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আজমল হক। এতে সভাপতিত্ব করেন সংস্থার পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। সঞ্চালন করেন মোহাম্মদ নূরুল আজিম ও প্যানেল মেডিয়েটর কে এম গিয়াস উদ্দিন শাহ্ জাহান।
প্রধান অতিথি ছিলেন সংস্থার আজীবন সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী এম এন আলম। তিনি বলেন, নব্বই সালে রাঙ্গুনিয়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শাখা প্রতিষ্ঠার পর থেকে এর সাংগঠনিক ও দাফতরিক কাজের পাশাপাশি গুণীজনের মূল্যায়নে ‘মানবাধিকার পুরস্কার’ সম্মাননা প্রদানের ধারাবাহিকতা রক্ষা একটি অসাধারণ উদ্যোগ ও মহৎ কাজ। মানবাধিকার সুরক্ষা ও মৌলিক অধিকার বাস্তবায়নে এ সংস্থা দেশের শ্রেষ্ঠ শাখার স্বীকৃতি অর্জন ও মডেল শাখা আখ্যায়িত হওয়া সত্যই গর্বের। তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্ব ও সুুষ্ঠু পরিচালনায় এ সংস্থা জাতি ধর্ম বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল মানুষের আস্থার প্লাটফর্মে পরিণত হয়েছে।


এবারের গুণীদের মধ্যে ১. ইসলামী আধ্যাত্মিকতায় : হযরত মাওলানা রফিক আহমদ আলক্বাদেরী (রাহ্)-মরিয়মনগর, ২. সাহিত্যে : শেখ মোহাম্মদ ইব্রাহীম-বেতাগী, ৩. উচ্চতর শিক্ষায় : অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস চৌধুরী (মরণোত্তর)-বেতাগী, ৪. মাধ্যমিক শিক্ষায় : মোহাম্মদ মোখলেসুর রহমান (মরণোত্তর)-পোমরা, ৫. প্রাথমিক শিক্ষায় : ডা. হরি সাধন সাহা-স্বনির্ভর রাঙ্গুনিয়া, ৬. প্রশাসনে : কামরুন নাহার-পৌরসভা, ৭. সমাজসেবায় : মৌলভী কবির আহমদ (মরণোত্তর)-সরফভাটা, ৮. শিক্ষা প্রসারে : মোহাম্মদ কালু মিয়া সওদাগর (মরণোত্তর)-চন্দ্রঘোনা, ৯. মুক্তিযুদ্ধে : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছালে আহমদ- হোসনাবাদকে ‘মানবাধিকার পুরস্কার’ সম্মাননা প্রদান করা হয়।
সংস্থার প্যানেল লইয়ার অ্যাডভোকেট রেজাউল করিম রেজা অন্তর্বর্তী সরকারের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এবং চট্টগ্রাম জজ কোর্টে কর্মরত ২০ জন মানবাধিকার আইনজীবী সরকারের আইন কর্মকর্তা নিযুক্ত হওয়ায় তাদেরকে ‘ধন্যবাদপত্র’ প্রদান করা হয়।
কর্মক্ষেত্রে কর্তব্যপরায়ন ও ন্যায়নিষ্ঠায় ১. ডা. হাফেজুর রহমান (মরণোত্তর)-পদুয়া, ২. ডা. রাখাল চন্দ্র চক্রবর্তী-স্বনির্ভর রাঙ্গুনিয়া, ৩. ডা. সুভাষ চন্দ্র সেন-পৌরসভা, ব্যক্তি উদ্যোগে ইসলামী ও আধুনিক কারিগরী শিক্ষায় : আবদুর রাজ্জাক দাখিল মাদরাসা, মীরেরখীল, সরফভাটা, ইসলামী সংস্কৃতির বিকাশ ও জনহিতকর কার্মে ভূমিকায় : নূরের আলো যুব একতা সংঘ, সৈয়দবাড়ি, রাঙ্গুনিয়া পৌরসভা এবং সমাজের তৃণমূলে সংস্থার নীতি-আদর্শ প্রতিফলনে ভূমিকায় : সংস্থার পদুয়া শাখা ২০২৪ সালের শ্রেষ্ঠ ইউনিয়ন শাখা  মনোনীত হওয়ায় ‘মানবাধিকার সনদ’ প্রদান করা হয়।
সমাপনী পর্বে উভয় শাখার বার্ষিক সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন স্ব স্ব শাখার সাধারণ সম্পাদক যথাক্রমে নূরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ নূরুল ইসলাম।সব শেষে বৈষম্যবিরোধী আন্দোলন ও বিশ্বের দেশে দেশে নির্বিচারে চলমান দমন-পীড়ন ও ধ্বংসযজ্ঞে শাহাদাত বরণকারীদের রূহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনয় মুনাজাত করা হয়।

সারাদেশ

Post navigation

Previous Post: রাঙ্গুনিয়ায় বটতলী ফুটবল একাদশে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 
Next Post: রাঙ্গুনিয়ার পোমরা ইসলামী ফ্রন্টের সভাপতি এস.এম কাদের,সম্পাদক মোজাহেদ ও সাংগঠনিক শওকত আলী 

Related Posts

  • রাঙ্গুনিয়ায় প্রখাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত সারাদেশ
  • চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মনোনীত হয়েছেন মো. গিয়াস উদ্দিন  সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর কর্মী সম্মেলন, উন্নয়ন সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর  সারাদেশ
  • আ’লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ধরে নির্যাতন চালিয়েছেন ; হাসনাত আবদুল্লাহ সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে সদস্য পদে দোযা প্রত্যাশী এনামুল ইসলাম  সারাদেশ
  • রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ফরম সংগ্রহ লোকমান চৌধুরী সারাদেশ
  • রাজানগর রানিহাট ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহি সদস্য বিএনপি নেতা ইউসুফ চৌধুরী  সারাদেশ
  • তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যুবদলের প্রস্তুতি সভা   সারাদেশ

Archives

  • October 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021

Categories

Tags

#সরফভাটা ইউনিয়ন পরিষদ (1) Ntrca (2) আরজু সিকদার (1) ঈদের শুভেচ্ছা (1) উপজেলা যুবলীগ (1) করোনা (1) কর্ণফুলী ত্রীড়া পরিষদ (1) কামাল উদ্দিন (1) কুতুব উদ্দিন বাহার (1) কুতুব উদ্দিন বাহার (1) গাউছিয়া কমিটি (1) গাউছিয়া কমিটি বাংলাদেশ (2) জনসচেতনতা (1) জসিম উদ্দিন মুন্সি (1) জাহেদুল আলম চৌধুরী আইয়ুব (2) ডাক্তার (2) ত্রাণ সামগ্রী বিতরণ (1) পরিচিতি সভা (1) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসেবা (1) প্রবাসীদের সংবর্ধনা (1) প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি (2) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (2) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (1) বাংলাদেশ ইসলামী যুবসেনা (1) বার্ষিক ওরশ শরীফ (1) বিএনপি (2) ভ্যাকসিন টিকার নিবন্ধন (1) ভয়াবহ অগ্নিকান্ড (1) মরিয়মনগর (1) মরিয়ম নগর ইউনিয়ন (1) মাস্ক বিতরণ (2) যুব সম্মেলন (1) রাঙ্গুনিয়া উপজেলা (3) রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগ (4) রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ (2) রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি (2) রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ (2) শওকত আলী নুর (1) শিক্ষা (2) শিক্ষা প্রতিষ্ঠান (1) শেখ রাসেল ফুটবল একাডেমি (1) সম্মেলন (2) সাজ্জাদুর ইসলাম খোকন (1) সড়ক উদ্বোধন (1) হোছনাবাদ ইউনিয়ন যুবলীগ (1)

Recent Posts

  • রাঙ্গুনিয়ায় প্রখাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত
  • চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মনোনীত হয়েছেন মো. গিয়াস উদ্দিন 
  • রাঙ্গুনিয়ায় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর কর্মী সম্মেলন, উন্নয়ন সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর 
  • আ’লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ধরে নির্যাতন চালিয়েছেন ; হাসনাত আবদুল্লাহ
  • রাঙ্গুনিয়ায় রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে সদস্য পদে দোযা প্রত্যাশী এনামুল ইসলাম 
  • রাঙ্গুনিয়ায় ইমাম হোসাইনী কাফেলার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় যুবলীগের সভাপতি প্রার্থী সেকান্দর হোসেন রিটু বিশাল মিছিল সহকারে সম্মেলনে যোগদান! সারাদেশ
  • শেষ মুহূর্তে জমে উঠেছে রাঙ্গুনিয়ার গরুর বাজার!দাম বেশি!হাসিল কম! সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় মারকাজুল হিকমাহ আল-ইসলামিয়া মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় এস.বি প্রিন্টর্সে নতুন সংযোজন ক্রেষ্ট তৈরীর মিশিন ও ফটোকপি ইউনিয়ন
  • বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! চট্টগ্রাম
  • রাঙ্গুনিয়ায় প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের ইফতার ও দোয়া মাহফিল সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় আল হুদা একতা সংঘের ঐতিহাসিক ২২তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত সারাদেশ

সম্পাদক

প্রকাশক
মুহাম্মদ দেলোয়ার হোসাইন

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
ফোন : 01820039772
Email: admin@alokitorangunia.com
delowar5173@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা,ছবি বা ভিডিও কিংবা অনুষ্ঠানমালা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বতার সংরক্ষিত ।

Alokito Rangunia - All rights reserved

Powered by PressBook News WordPress theme