Skip to content
আলোকিত রাঙ্গুনিয়া

আলোকিত রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ার অনলাইন পোর্টাল

  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • রাঙ্গুনিয়ার উত্তর- দক্ষিণ
    • ইউনিয়ন
      • রাঙ্গুনিয়া পৌরসভা
      • ইসলামপুর
      • কোদালা
      • চন্দ্রঘোনা
      • দক্ষিণ রাজানগর
      • পদুয়া
      • পারুয়া
      • পোমরা
      • বেতাগী
      • মরিয়মনগর
      • রাজানগর
      • লালানগর
      • শিলক
      • সরফভাটা
      • স্বনির্ভর রাঙ্গুনিয়া
      • হোছনাবাদ
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • শিক্ষা
    • ক্যারিয়ার
    • চাকরির সংবাদ
  • আরো
    • তথ্য ও প্রযুক্তি
    • জনদুর্ভোগ
    • প্রবাস
    • শিল্প ও বাণিজ্য
    • বিনোদন
  • ভিডিও
  • অপরাধ ও অনিয়ম
  • আইন ও আদালত
  • রাঙ্গুনিয়ার পোমরা সৈয়দবাড়ী দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় প্রবাসীদের সংবর্ধনা দেন কর্ণফুলী ক্রীড়া ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘনিয়া খোলা বয়েজ ক্লাব  সারাদেশ
  • রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার জুলুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত! সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় হোছনাবাদ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!  ইউনিয়ন
  • রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাসের সমর্থনে তাঁতীলীগের বর্ধিত সভা সারাদেশ
  • পিআইবি’র ডিপ্লোমার শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ! ক্যারিয়ার

দলিল লেখক ও সাবরেজিস্ট্রারের যোগসাজশে ভূমি রেজিস্ট্রেশনে দুর্নীতি!

Posted on March 21, 2022March 21, 2022 By মুহাম্মদ দেলোয়ার হোসাইন

দুর্নীতি দমন কমিশনের ২০২০-২০২১ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন নিয়ে আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
দুর্নীতি দমন কমিশনের ২০২০-২০২১ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন নিয়ে আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
সরকারি ভূমি রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতির ১০টি উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে বিতর্কিত জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং জমির প্রকৃত বিনিময় মূল্য কম দেখিয়ে ভূমি রেজিস্ট্রেশনে বড় ধরনের দুর্নীতি হয়। এতে জমির দাতা-গ্রহীতার সঙ্গে দলিল লেখক ও সাবরেজিস্ট্রারদের যোগসাজশ থাকে।

সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির উৎস নিয়ে ২০২০-২০২১ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন এসব তথ্য প্রকাশ করে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ গত রোববার প্রতিবেদনটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করেছেন। ওই প্রতিবেদনে ভূমি রেজিস্ট্রি অফিস ছাড়াও ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির ৫৪টি উৎস চিহ্নিত করে দুদক। একই সঙ্গে সরকারের এ চারটি দপ্তরের দুর্নীতি বন্ধে ৭১টি সুপারিশ করা হয়।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত জমি রেজিস্ট্রেশন বন্ধে সাবরেজিস্ট্রি অফিসে ‘রেকর্ড অব রাইটস’ এবং তা পরীক্ষা করে রেজিস্ট্রেশন করা হলে বিতর্কিত জমি রেজিস্ট্রেশন কমে যেত। তাতে দুর্নীতিও কমে যেত। এ ছাড়া দলিল রেজিস্ট্রির সময় নেওয়া পে–অর্ডার, ব্যাংক ড্রাফট ও চেক নির্ধারিত সময়ে জমা করা হয় না। ফলে অনেক পে–অর্ডার, ব্যাংক ড্রাফট ও চেক খোয়া যাচ্ছে এবং পরে জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়। রেজিস্ট্রেশন ম্যানুয়াল অনুযায়ী ক্যাশ ট্রান্সফার রিপোর্ট (সিটিআর) নিয়মিতভাবে ব্যাংকের সঙ্গে মিলিয়ে সংরক্ষণ করার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবরেজিস্ট্রি অফিসগুলোতে বিপুলসংখ্যক নকলনবিশ থাকলেও প্রতিদিন যে পরিমাণ দলিল রেজিস্ট্রি হয়, তা ভলিউমে কপি করা হয় না। ২০১৪ সালের দলিলও বালাম বইতে কপি করা হয়নি। ফলে সার্টিফায়েড দলিলের কপি পেতে সেবাগ্রহীতারা দালালের শরণাপন্ন হন এবং দ্রুত সেবা পাওয়ার জন্য তাঁদের উৎকোচ দিতে বাধ্য হন।

ঔষধ প্রশাসনের কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়, সেটি তুলে ধরা হয়েছে দুদকের বার্ষিক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, নতুন ফার্মাসিউটিক্যালস ইউনিট স্থাপন, ওষুধের কাঁচামাল এবং ওষুধ আমদানি ও প্রস্তুতকরণ, মোড়ক প্রস্তুত ও ব্যবহারে দুর্নীতি হয়। এ ক্ষেত্রে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান উপহার ও বিদেশ ভ্রমণের প্রস্তাব দেয়। অসাধু ডাক্তারদের প্রভাবিত করে নিম্নমানের ও অপ্রয়োজনীয় ওষুধ রোগীদের ধরিয়ে দেয় তারা।

প্রতিবেদনে বলা হয়, নিম্নমানের ওষুধের লাইসেন্সপ্রাপ্তির বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত বলে জনশ্রুতি আছে। এ জন্য লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে অনলাইনে আবেদন, ফি গ্রহণ ও অনুমোদন ব্যবস্থা চালু এবং মোবাইল অ্যাপ ব্যবহারের পদ্ধতি চালু করার সুপারিশ করেছে দুদক। একই সঙ্গে নিম্নমানের ওষুধ প্রস্তুত রুখতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর ওষুধের গুণমান পরীক্ষা এবং ডাক্তারদের উপঢৌকন দেওয়ার বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

বিআরটিএর দুর্নীতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, যানবাহন যথাযথ পরীক্ষা করে রেজিস্ট্রেশন করার বিধান থাকলেও অনেক সময় যানবাহন না দেখে অবৈধ অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের পরীক্ষার তারিখ উদ্দেশ্যমূলকভাবে বিলম্বিত করা হয়, যাতে আবেদনকারীরা দালালের খপ্পরে পড়েন বা দালাল ধরতে বাধ্য হন। তা ছাড়া টাকার বিনিময়েও লাইসেন্সের জন্য আবেদনকারীদের পরীক্ষায় পাস দেখিয়ে দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক গ্রহণের পর সর্বোচ্চ এক মাসের মধ্যে লাইসেন্স সরবরাহের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, কোয়ালিটি কন্ট্রোল সেক্টরে বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ, মৎস্য রপ্তানির সময় সার্টিফিকেট প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রমেও দুর্নীতি হয়। এ ছাড়া স্থাপনা নির্মাণের সময় ঠিকাদার নিয়োগে দুর্নীতি, মৎস্য হ্যাচারি, মৎস্য প্রসেসিং ফ্যাক্টরি, মৎস্যচাষিদের ও সাগরে মাছ ধরার ট্রলারের শিপিং লাইসেন্স প্রদানে বিভিন্ন রকমের অনিয়ম হয়। এসব দুর্নীতি রোধে বেশ কিছু সুপারিশও করেছে দুদক।

দুদক বলছে, দুর্নীতি দমনে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘসূত্রতা প্রতিরোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উল্লেখযোগ্য সুপারিশ রাষ্ট্রপতির মাধ্যমে সরকারের কাছে পেশ করে তারা। দুর্নীতি দমন কমিশন আইনের ১৭ (ঙ) ধারার আলোকে এই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে।

এ বিষয়ে আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতি প্রতিরোধে তাঁদের সুপারিশগুলো প্রত্যাশা অনুযায়ী আমলে নেওয়া হয় না। বিষয়টি তাঁরা মন্ত্রিপরিষদ বিভাগে জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বাস্তবায়ন করার দায়িত্ব স্ব স্ব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের। এটা দেখার প্রশাসনিক এখতিয়ার দুদকের নেই। আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করেছি, এ সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিশ্চিত করতে তারা যেন কাঠামো তৈরি করে দেয়। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ক হিসেবে কাজ করে।’

সংবাদ সম্মেলনে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (অনুসন্ধান) জহিরুল হক, মহাপরিচালক সাঈদ মাহবুব খান ও এ কে এম সোহেল, পরিচালক মীর জয়নুল আবেদিন, সৈয়দ ইকবাল হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র – দৈনিক প্রথম আলো।

আন্তর্জাতিক, চট্টগ্রাম, জাতীয়, রাঙ্গুনিয়ার উত্তর- দক্ষিণ, রাজনীতি, সারাদেশ

Post navigation

Previous Post: রাঙ্গুনিয়ায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব কুরবান আলীকে সংবর্ধনা প্রদান!
Next Post: রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ পরিষদ এর আংশিক কমিটি সভাপতি মানিক ও সম্পাদক হেলাল!

Related Posts

  • রাঙ্গুনিয়ায় প্রখাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত সারাদেশ
  • চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মনোনীত হয়েছেন মো. গিয়াস উদ্দিন  সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর কর্মী সম্মেলন, উন্নয়ন সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর  সারাদেশ
  • আ’লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ধরে নির্যাতন চালিয়েছেন ; হাসনাত আবদুল্লাহ সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে সদস্য পদে দোযা প্রত্যাশী এনামুল ইসলাম  সারাদেশ
  • রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ফরম সংগ্রহ লোকমান চৌধুরী সারাদেশ
  • রাজানগর রানিহাট ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহি সদস্য বিএনপি নেতা ইউসুফ চৌধুরী  সারাদেশ
  • তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যুবদলের প্রস্তুতি সভা   সারাদেশ

Archives

  • October 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021

Categories

Tags

#সরফভাটা ইউনিয়ন পরিষদ (1) Ntrca (2) আরজু সিকদার (1) ঈদের শুভেচ্ছা (1) উপজেলা যুবলীগ (1) করোনা (1) কর্ণফুলী ত্রীড়া পরিষদ (1) কামাল উদ্দিন (1) কুতুব উদ্দিন বাহার (1) কুতুব উদ্দিন বাহার (1) গাউছিয়া কমিটি (1) গাউছিয়া কমিটি বাংলাদেশ (2) জনসচেতনতা (1) জসিম উদ্দিন মুন্সি (1) জাহেদুল আলম চৌধুরী আইয়ুব (2) ডাক্তার (2) ত্রাণ সামগ্রী বিতরণ (1) পরিচিতি সভা (1) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসেবা (1) প্রবাসীদের সংবর্ধনা (1) প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি (2) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (2) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (1) বাংলাদেশ ইসলামী যুবসেনা (1) বার্ষিক ওরশ শরীফ (1) বিএনপি (2) ভ্যাকসিন টিকার নিবন্ধন (1) ভয়াবহ অগ্নিকান্ড (1) মরিয়মনগর (1) মরিয়ম নগর ইউনিয়ন (1) মাস্ক বিতরণ (2) যুব সম্মেলন (1) রাঙ্গুনিয়া উপজেলা (3) রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগ (4) রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ (2) রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি (2) রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ (2) শওকত আলী নুর (1) শিক্ষা (2) শিক্ষা প্রতিষ্ঠান (1) শেখ রাসেল ফুটবল একাডেমি (1) সম্মেলন (2) সাজ্জাদুর ইসলাম খোকন (1) সড়ক উদ্বোধন (1) হোছনাবাদ ইউনিয়ন যুবলীগ (1)

Recent Posts

  • রাঙ্গুনিয়ায় প্রখাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত
  • চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মনোনীত হয়েছেন মো. গিয়াস উদ্দিন 
  • রাঙ্গুনিয়ায় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর কর্মী সম্মেলন, উন্নয়ন সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর 
  • আ’লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ধরে নির্যাতন চালিয়েছেন ; হাসনাত আবদুল্লাহ
  • রাঙ্গুনিয়ায় রোয়াজারহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনে সদস্য পদে দোযা প্রত্যাশী এনামুল ইসলাম 
  • বীর মুক্তিযোদ্বা নবীর হোসেনের সন্তান কাতার প্রবাসী কুসুম তালুকদারের জানাযা সম্পন্ন  সারাদেশ
  • রাঙ্গুনিয়ার পোমরার ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম! তাঁর মার্কা ফুটবল!! ইউনিয়ন
  • রাঙ্গুনিয়া মানবাধিকার সংস্থার সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত সারাদেশ
  • চবি’র রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি হাসান ফাহিম,সম্পাদক সাবিনা চৌধুরী সারাদেশ
  • ওমানে গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল! চট্টগ্রাম
  • বিপুল উৎসাহ ও উদ্দীপনার পোমরা ১নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত! সারাদেশ
  • রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী সমিতির পক্ষে জুনু পাগলীকে আর্থিক সহয়তা ইউনিয়ন
  • রাঙ্গুনিয়ার কোদালায় রাজানগর একতাই শক্তি উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  সারাদেশ

সম্পাদক

প্রকাশক
মুহাম্মদ দেলোয়ার হোসাইন

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
ফোন : 01820039772
Email: admin@alokitorangunia.com
delowar5173@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা,ছবি বা ভিডিও কিংবা অনুষ্ঠানমালা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বতার সংরক্ষিত ।

Alokito Rangunia - All rights reserved

Powered by PressBook News WordPress theme